ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

০৯ এপ্রিল ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
নিহত ব্যবসায়ীর লাশ দেখতে এলাকাবাসীর ভিড়

নিহত ব্যবসায়ীর লাশ দেখতে এলাকাবাসীর ভিড় © টিডিসি

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন হান্নান। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক হান্নানের মোটরসাইলেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হান্নান মালিথা ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি এ সময় দ্রুতবেগে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে এলো সৌদির প্রতিনিধিদল
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু, সর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence