পিরোজপুরে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

০৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় 

পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়  © টিডিসি

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে পিরোজপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আজ দেশের ১৬টি জেলায় একযোগে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন: পিএসসির গেট ‘ভেঙে’ ভেতরে ঢুকে পড়লেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক (গ্রেট-১) মো. আব্দুল কাইয়ুম। তিনি ভার্চুয়ালি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, পিরোজপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআইএলজির অনুষদ সদস্য মোহাম্মদ আবু নাসের ।

জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬