কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলার আতকাপাড়া ও পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান পাশ্বর্বর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারাম খেলাাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয় তাদের। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করেন আতকাপাড়া গ্রামের লোকজন। পরে এ নিয়ে আজ সকালে আবার তর্কাতর্কি হয় তাদের মধ্যে। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। এতে কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: পিএসসির গেট ‘ভেঙে’ ভেতরে ঢুকে পড়লেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব এসব তথ্য নিশ্চিত করে জানান, ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

ট্যাগ: সংঘর্ষ
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9