ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানে গাইবান্ধায় লিফলেট বিতরণ

০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
 লিফলেট বিতরণ করা হচ্ছে

লিফলেট বিতরণ করা হচ্ছে © টিডিসি

‘নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরায়েলকে বয়কট করি’ স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একদল যুবক ইসরায়েলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ ও দেয়ালে পোস্টার লাগান।

সোমবার (৭ এপ্রিল) রাত ১০টা থেকে সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন ক্লাবের সদস্যরা।

লিফলেটে ইসরায়েলি পণ্য বয়কট ও দেশি পণ্যের তালিকা করে মানুষের মধ্যে বিতরণ ও শহরের বিভিন্ন দোকানে পোস্টার লাগানোর কার্যক্রম শুরু করেছে।

ক্লাবের সদস্যরা এ উদ্যোগের কারণ হিসেবে বলেন, ‘আমরা যে ইসরায়েলি পণ্য ব্যবহার করি তার লভ্যাংশ দিয়ে ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী হয়। আর তারা সেই অর্থ ব্যয় করে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতে। তাই আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, তাতে অন্তত আমাদের ব্যবহারের জিনিসের লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করতে পারবে না।’

আরও পড়ুন: শহীদি মৃত্যুর ইচ্ছাই যেন পূরণ হলো ছাত্রশিবির নেতা রায়হানের

সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব অ্যান্ড পাঠাগারের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরায়েলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না, তাই নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হব।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9