ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৫

০৮ এপ্রিল ২০২৫, ১২:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

ফরিদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।

আরও পড়ুন: ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬