সেই যুবককে পেটানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

ভোলার লালমোহনে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম। 

ওসি বলেন, উপজেলার ফরাজগঞ্জ এলাকার মোসলেউদ্দিন নামের যুবককে মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (৭ এপ্রিল) বিকেলে ভোলা আদালতে প্রেরণ করা করা হয়েছে।

আটককৃতরা হল, ফরাজগঞ্জে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পেশকার হাট এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. সিয়াম। মো. মোসলেউদ্দিনের ছেলে মো. সাকিব। মো. শাহাবুদ্দিনের ছেলে মো. রনি এবং মো. খোকনের ছেলে মো. পারভেজ।

ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্যাং লিডারকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে গ্যাং লিডারের লোকেশন মাদারীপুরে অবস্থান করছে জানতে পেরেছি। আমরা মূল আসামিকে ধরার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি খুব শিগগিরই তাকে আটক করতে পারব।’ 

উল্লেখ্য, শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাদক সেবনে বাধা দেওয়ার কারণে মোসলেউদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। মোছলেউদ্দিন বর্তমানে রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ: আটক
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬