দুই ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ

০৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM

© টিডিসি ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে আদালতে। আজ সোমবার নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন গোলাপ হোসেন নামে শ্রীবরদী উপজেলার এক ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেয় শ্রীবরদী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। পরবর্তীতে মাসুদ রানা বদলি হয়ে বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে দাবি করেন ব্যবসায়ী গোলাপ হোসেন।

আজ সোমবার নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে বিবাদী করে ৬ লক্ষা টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মামলা দায়ের করেন ভুক্তভোগী গোলাপ হোসেন। পরে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত। 

এ ব্যাপারে মামলার বাদী গোলাপ হোসেন বলেন, ‘আমি বালু নিলামে ক্রয় করে নেওয়ার পর থেকেই ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন আগের ইউএনও মাসুদ রানা সাহেব। আমি টাকা না দেওয়ায় আমাকে বালু বুঝিয়ে না দিয়ে বদলি হয়ে চলে যায়। বর্তমান ইউএনও ও এসিল্যান্ড সাহেবও টাকা ছাড়া বালু দিচ্ছে না। তাই আমি আদালতে মামলা দায়ের করেছি।’

আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হক আধার বলেন, ‘আমার মওয়াক্কেল নিয়ম মোতাবেক নিলামে বালু নিয়েও চাঁদার টাকা না দিতে পারায় বালু বুঝিয়ে পায় নাই। এতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি আমরা আদালতে মামলা করেছি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9