ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে কেএফসি-পিৎজা হাটে ভাঙচুর

০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুর

কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুর © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভের সময় কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়েছে কিছু তরুণ। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুগন্ধা এলাকায় কেএফসি, পিৎজা হাট এবং পানসি রেস্তোরাঁতে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বিক্ষোভ, ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক কলেজ শিক্ষার্থী হৃদয় বলেন, “আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানেই থাকবে, সেখানেই আমরা প্রতিবাদ জানাব।”

আরেক শিক্ষার্থী সুলেমান বলেন, “গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ। ইসরায়েলি অর্থনীতিকে সহায়তা করে এমন সব পণ্য বয়কট করা উচিত।”

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদে কক্সবাজারে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছিল। তবে সুগন্ধা এলাকায় পৌঁছে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালান। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence