গাজায় হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ

০৭ এপ্রিল ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাদেমুল ইসলাম বাংলাদেশ। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

আজ সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর গওহরডাঙ্গা মাদ্রাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার চৌরঙ্গী মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাইখুল হাদিস গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা আব্দুস সালামের  সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি তাসনিম প্রমুখ।

আরও পড়ুন: গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ জনতা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাই’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী’,বয়কট বয়কট, ইজরাইল বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।

ট্যাগ: বিক্ষোভ
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬