গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা

সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা © টিডিসি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

সাধারণ শিক্ষার্থীর পক্ষে নোয়াখালী সরকারি কলেজের আরিফুল ইসলাম বলেন, ‘গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এ বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা এই হরতাল থেকে অবিলম্বে সরকারের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।’

আরও পড়ুন: ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নিয়ে বিতর্কিত মন্তব্য করা ড্যাফোডিল শিক্ষক বহিষ্কার

এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬