ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নারী আটক

০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৩ PM
ফেনীতে আটক তানজানিয়ার নারী আমিনা শাবানি

ফেনীতে আটক তানজানিয়ার নারী আমিনা শাবানি © সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার এক নারীকে (৩৩) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক নারীর নাম আমিনা শাবানি। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মির্জানগরের নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ি মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এ নারীকে আটক করা হয়েছে। 

আরো পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক তানজানিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত এক বছরে পরশুরামের নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের ৯ জন নাগরিককে আটক করেছে বিজিবি।

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬