ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে মারা গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা

০৬ এপ্রিল ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
শামসুল হক

শামসুল হক © সংগৃহীত

খুলনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক ঈদের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) সকালে অফিসে যোগ দেন। দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে যান।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি পথেই মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান জানান, দুপুরে শামসুল হক ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুর পর বিকেলে তার মরদেহ রাজশাহীর পবা উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

জানা গেছে, খুলনায় তিনি একা থাকতেন। তার দুই স্ত্রী – একজন সাতক্ষীরায় এবং অপরজন ঢাকায় বসবাস করেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। শিক্ষা কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী, শিক্ষাপ্রশাসন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: মৃত্যু
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence