বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

০৬ এপ্রিল ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

রাজশাহীতে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে ফারিহা নাজনিন রিস্তা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর কাজলা ঘোষপাড়া এলাকার বাসিন্দা। আজ রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফারিহা নাজনিন রিস্তা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পড়াশুনা শেষে সেখানেই একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং স্বামী মো. মাহি তালুকদারের সঙ্গে বসবাস করতেন।

প্রায় আট মাস আগে রিস্তা তার মাকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসেন এবং স্থানীয় একটি সাত তলা ভবনে বসবাস শুরু করেন।

পরিবার সূত্রে জানা গেছে, রিস্তা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন, তিনি ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘নিহত রিস্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: নারী
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে পেছাল নোবিপ্রবি
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর…
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬