কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

০৬ এপ্রিল ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৬ PM
কটিয়াদী থানা

কটিয়াদী থানা © সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৬ এপ্রিল) সকালে কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের বাসিন্দা সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার ছিলেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে কটিয়াদী থেকে উজানভাটি পরিবহনের একটি গাড়ি ঢাকায় যাচ্ছিল। অপর দিকে একটি পিকআপ কটিয়াদী থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের হেলপার প্রান্ত চন্দ্র বর্মণকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে জরুরি নির্দেশনা

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় জানার পর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়। তারা হাসপাতালে এসে নিহতের মরদেহ শনাক্ত করেছেন। মরদেহটি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি  ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9