পাবনায় অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

০৬ এপ্রিল ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
প্রতীকী

প্রতীকী

পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছোট শালিকা মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। আজ সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায় ও রক্তাক্ত জখম হয়।

আরও পড়ুন: বাংলাদেশে চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬