একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

০৬ এপ্রিল ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে একটি বাগানের রেনট্রিগাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। আজ রবিবার (৬ এপ্রিল) সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানে রেনট্রিগাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের পাওয়া যায়।
 
মা রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫) রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।
 
নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেনট্রিগাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ওসি আবদুস সালাম বলেন, ঘটনার সবদিক বিবেচনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: লাশ
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬