সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

০৫ এপ্রিল ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজারে আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬