কুড়িগ্রামে অষ্টমির স্নান সম্পন্ন, লাখো মানুষের সমাগম 

০৫ এপ্রিল ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© টিডিসি ফটো

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে প্রায় লাখো মানুষের সমাগম ঘটেছে। শ‌নিবার (৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে।

স্নানকে ঘি‌রে উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজার সহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। সড়ক পথে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটো ও মোটরগাড়ি করে। নদী পথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পূণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে। স্নান করতে আসা সুজন মোহন্ত ও অমিত জানান গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান  করতে এসেছি এবার শান্তি পূর্ণ ভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোড়দার করা হয়। এ ছাড়া বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, কাপর বদলানোর জন্য শতাধিক তাবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9