বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

০৫ এপ্রিল ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সাদিয়া ইয়াসমিন জুথি

সাদিয়া ইয়াসমিন জুথি © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 বিষয়টি নিশ্চিত করেছেন  ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম।

জানা গেছে, নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময়  সাদিয়াকে বহন করা অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম ‘বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছে সে খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9