রাজধানীতে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

০৫ এপ্রিল ২০২৫, ০১:৪৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৪ AM
প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ

প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর মিরপুর কালশি নতুন রাস্তা ফ্লাইওভারের উপরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক ফ্লাইওভার থেকে নিচে পরে মারা গেছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স হবে আনুমানিক  (১৮) ও (১৯) বছর।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা মারা গেছেন কি-না পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শী প্রাইভেটকারচালক আহসান হাবিব সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই তরুণ। একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা তরুণ ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি চুরমার যায়। আহত চালক ফ্লাইওভারে পড়েছিলেন। তার অবস্থাও ছিল আশঙ্কাজনক। সংঘর্ষের পর গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। 

নাইম মাহমুদ নামে আরেক প্রত্যক্ষদর্শী ফেসবুকে প্রায় একইরকম বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, একজন ঘটনাস্থলেই মারা যান। জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে বারবার কল দেওয়া হয়। তবে তারা সাড়া দিতে অনেক দেরি করে। পরে কিছু লোক পল্লবী থানায় যায়। তবে ততক্ষণে থানা পুলিশ রওনা হয়ে গিয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর।

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬