নন্দীগ্রামে উসানের নতুন কমিটির সভাপতি তুহিন, সম্পাদক হালিম

০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
তাজিজুল ইসলাম তুহিন ও আ. হালিম বোখারী

তাজিজুল ইসলাম তুহিন ও আ. হালিম বোখারী © সংগৃহীত

ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (উসান)-এর সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়।

উসানের সদ্য সাবেক সভাপতি মাহদী হাসান আল-আমিন (পাবিপ্রবি) ও সম্পাদক তাজিজুল ইসলাম তুহিনকে (শেকৃবি) বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাজিজুল ইসলাম তুহিনকে (শেকৃবি) সভাপতি, নাঈমা আফরিন শিফাকে (রাবি) ১ নম্বর সহসভাপতি ও আ. হালিম বোখারীকে (রাবি) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উসানের উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

২০২০ সালে প্রতিষ্ঠিত একটি প্রগতিশীল, স্বেচ্ছাসেবী ও সহযোগিতামূলক সংগঠন উসান। সংগঠনটি শিক্ষার্থীদের একত্রিত করে পরস্পরের মধ্যে যোগাযোগ, সংযোগ, সহযোগিতা ও সমাজকল্যাণ মূলক কাজে অংশগ্রহণের নিমিত্তে প্রতিষ্ঠিত।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬