নোয়াখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

০৪ এপ্রিল ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
চাটখিল থানা

চাটখিল থানা © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আবদুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সঙ্গে দুই বছরের বেশি তার পরকীয়ার সম্পর্ক চলছিল। কিছুদিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসেন। লোকমান বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারেননি। লোকমান স্বজনেরা সকালে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১১২ ফিলিস্তিনি

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, ‘পরকীয়ার বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোনো তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ট্যাগ: লাশ
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence