খুলনায় রাসেলস ভাইপারের কামড়ে শিশু আহত

০৪ এপ্রিল ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
এই সাপটি শিশুটিকে কামড় দেয়

এই সাপটি শিশুটিকে কামড় দেয় © টিডিসি

খুলনার রূপসা উপজেলায় ঘাটভোগ ইউনিয়নে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে রিফাত খান (৯) নামের এক শিশু আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

রিফাত রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের ইউনুস খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিকভাবে জানা গেছে, শিশু রিফাত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের মাঠে বন্ধদের সঙ্গে খেলা করছিল। হঠাৎই তাকে লম্বা আকৃতির একটি সাপ পায়ে কামড় দেয়। রিফাত যন্ত্রণায় চিৎকার করতে থাকলে আশপাশের লোক ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। যা পরবর্তীতে রাসেলস ভাইপার হিসাবে চিহ্নিত হয়। পরে রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: শীলাকে নিয়ে তসলিমার কটাক্ষের জবাব দিলেন আসিফ নজরুল

দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলে তার পায়ে ইমোবিলাইজড করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি শিশুটির অবস্থা আশঙ্কাজনক বিধায় তিনি দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফোন করে রাসেল ভাইপারের এনটিভেনাম সংগ্রহ এবং আইসিইউতে শিশুটিকে রাখার যাবতীয় ব্যবস্থা করেন। 

সর্বশেষ জানা গেছে শিশুটিকে ১০টি এনটি ভেনাম দেওয়া হয়েছে, তবে এখনো সে বমি করছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরএলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9