জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৮ AM

© সংগৃহীত

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাসানচর গ্রামে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মো. আলমগীর ও মো. টিপু সুলতানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মিমাংসার জন্য বৃহস্পতিবার সকালে সালিশের দিন ধার্য করা হয়। ধার্যকৃত দিনে আলমগীরের পক্ষের সকল লোকজন সালিশে উপস্থিত না হলে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রথমে কয়েকজন আহত হন, সংঘর্ষের জের ধরে ফের এদিন বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তবে কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: সংঘর্ষ
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬