এবার মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM

© সংগৃহীত

নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লেখাটি হঠাৎ ভেসে ওঠে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত বাসিন্দারা ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দেয়। রাতেই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডের অপারেটর লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সাইনবোর্ড হ্যাক হয়েছে। এ কারণে এমন লেখা উঠেছে। রাতেই ডিভাইসটির অপারেটর লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গত সোমবার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী গুলিবর্ষণ করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত পাঁচজন।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9