নেত্রকোনায় সীমান্ত সন্ত্রাসী অলি গ্রেপ্তার

০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
যৌথবাহিনীর কাছে গ্রেপ্তার অলি

যৌথবাহিনীর কাছে গ্রেপ্তার অলি © টিডিসি ফটো

ভারত থেকে ফেরার পর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন সীমান্ত সন্ত্রাসী অলি আহমেদ। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।  

বুধবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।  

অলি আহমেদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলি আহমেদ ২০২৪ সালে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবে তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস আরও পুরোনো।  

২০০৮ সালে সাত বছরের শিশু সৈকতকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত শাস্তি কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।  

গোটা ঘটনা আরো অন্ধকারে নিমজ্জিত হয় যখন তিনি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান। তবে সম্প্রতি ঈদ উপলক্ষে তিনি বাংলাদেশে ফিরে আসেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে চোরাচালানের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence