কিশোরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

০৩ এপ্রিল ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টায় শহরের বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল ইসলাম স্বপন শহরের গৌরাঙ্গ বাজার এলাকার ইলেকট্রিক মালামালের ব্যবসায়ী ছিলেন।

মৃতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম জানান, কয়েক মাস ধরে বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই প্রতিদিন বাসার ছাদে পানি দিতেন। বুধবার তিনি রাতে পানি দিতে ছাদে ওঠেন। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে ওঠেন। এরপর বাসার ছাদে তাকে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence