নোয়াখালীর সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

০৩ এপ্রিল ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
পুনর্মিলনী অনুষ্ঠান

পুনর্মিলনী অনুষ্ঠান © টিডিসি

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) পুনর্মিলন আয়োজক কমিটির আহবায়ক আবু হানিফ ও সদস্য সচিব মারুফ মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে এবারেই প্রথম  আয়োজন করা হয়। 

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুল থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী বের হয়েছেন। যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলটি থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬