টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

০৩ এপ্রিল ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
সাকিব আহমদ

সাকিব আহমদ © সংগৃহীত

সিলেটে টিকটক ভিডিও করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাকিব আহমদ (১৮)। সাকিব উপজেলার কামালবাজার ইউনিয়নের কুঁড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকার ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় দোতলা একটি বাসার ছাদে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করছিলেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মারফত বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬