প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

০৩ এপ্রিল ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM

© সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ থানার হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল (২০) এবং একই গ্রামের বিল্লাল হেসেনের ছেলে জাহিদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ফুটপাত থেকে সড়কে উঠছিল আর বেনাপোল থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল আরোহীরা নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিবন মালাকার জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তারা হাসপাতালে আসার আগেই মারা যান বলে ধারণা করা যাচ্ছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে মোটরসাইকেল জব্দ করা গেলেও প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বাইকের অতিগতির কারণে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু তারা নিয়ম মানছে না। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬