মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’

০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM

© সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে উঠেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় মসজিদটির ডিজটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। 

এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পরে লেখাটি এলাকাবাসীর চোখে এলে ১৫ মিনিটের মাথায় সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মসজিদের ডিজিটাল সাইনবোডে লেখাটি দেখার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডটি বন্ধ করে নামিয়ে ফেলেছে মসজিদ কর্তৃপক্ষ। তবে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এমন লেখা কী করে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এরআগে, ঈদের দিন বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রামকৃষ্ণপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence