গোপালগঞ্জে মাহেন্দ্র-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

০২ এপ্রিল ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া-বাঁশবাড়ীয়া সড়কের ডঃ এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বর ছেলে মারুফ হোসেন মাতুব্বর (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি খোরশেদ আলম জানান, মোটর সাইকেলে করে মারুফ হোসেন মাতুব্বর (১৮) তার এক বন্ধুকে নিয়ে পাড় ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখি পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯জন আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ হোসেন মাতুব্বরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence