চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত

০২ এপ্রিল ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
দুর্ঘটনার শিকার মাইক্রোবাস

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ। এদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

বুধবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, ৪ জনের পরিচয় জানা গেছে। তাদের নাম সাধনা মণ্ডল, দিলীপ বিশ্বাস, আশিস মণ্ডল ও দূর্জয় মণ্ডল। তারা সবাই কুষ্টিয়া সদর থানার বেয়ালিয়া এলাকার। নিহতরা সবাই আত্মীয়স্বজন এবং ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, রাস্তার মোড় ও লবনবাহী গাড়ির কারণে দুর্ঘটনা ঘটেছে। সবার পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে। মরদেহগুলো হাইওয়ে থানা হেফাজতে আছে। 

একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। এরপর দিন ১ এপ্রিল ওই স্থানেই দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9