টিকটক করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত, আহত ৩

০২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM
নিহত আব্দুল কাইয়ুম

নিহত আব্দুল কাইয়ুম © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। টিকটক ভিডিও বানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।  

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ অতিক্রম করার সময় ওই চার যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তারা ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ট্রেনের ছাদে করে সিলেট যাচ্ছিলেন ওই চার যুবক। টিকটক ভিডিও বানানোর সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9