কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই ১১ দোকান

০২ এপ্রিল ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৪ PM
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান © টিডিসি

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে অন্তত ৬০-৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘সকালে ফজরের নামাজ পড়ে যাই নামাজ শেষ মসজিদে বাইরে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু করার ছিল না। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদিদোকান, জুতার দোকা, ভুষিমালের দোকান,কাঁচামালের গোডাউনসহ ১১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি আরও জানান, এ সময় ঘরগুলোয় লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: নারীকে উত্ত্যক্ত করার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ তিন গ্রামবাসীর, আহত শতাধিক

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।  

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, ‘ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে  উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’

ট্যাগ: আগুন
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9