দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কা, নিহত ২

২৮ মার্চ ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
দুমড়েমুচড়ে যাওয়া মুরগিবাহী পিকআপ ভ্যান

দুমড়েমুচড়ে যাওয়া মুরগিবাহী পিকআপ ভ্যান © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়া বলে জানা গেছে। নিহতদের একজন পিকআপের হেলপার, অপরজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং আহত হন পিকআপ-চালক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তিনি।

স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬
মেদ গলানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কালো কফি নাকি গ্রিন টি—…
  • ০২ অক্টোবর ২০২৬
সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬