নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

২২ মার্চ ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM

© ফাইল ফটো

নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে বিছানায় ফেলে রেখে যাওয়া হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।

নিহত মাজেদা বেগম (৬৩) আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। নিহতের স্বামী জেলা তথ্য কার্যালয়ে এপিআই অপারেটর পদে চাকরি করতেন। তাদের মেয়ের জামাই মো. আশরাফ আলী বলেন, ছেলে সন্তান না থাকা ও শ্বশুর মারা যাওয়ায় তার শাশুড়ি বাসায় একাই থাকতেন। বিকালে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকায় কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌঁছেন আশরাফ। তখন ঘরের একটি দরজায় তালা দেওয়া আর আরেকটি দরজা খোলা অবস্থায় দেখতে পান তারা। পরে ঘরে ঢুকে বিছানায় শাশুড়িকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখেন।

আশরাফ আরো বলেন, লাশের নাকে রক্ত আর গলায় গামছা পেঁচানো ছিল। শাশুড়ির কানের সোনার গহনা দুটি নেই। তিনি ধারণা করছেন, সোনার গহনা নিতেই দুর্বৃত্তরা তার শাশুড়িকে হত্যা করেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবার হত্যার দাবি করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে ওসি শাহনেওয়াজ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9