যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত, আহত ৬

২১ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আল আমিন নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আল আমিন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ওসিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নাটোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল আমিনের মৃত্যু হয়। এ সময় আহত হয় ৬ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

কক্সবাজারে মেরিন ড্রাইভে অনুমোদনবিহীন ভবনে কউকের উচ্ছেদ অভি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নাবালিকাকে চুমু, নগ্ন করে কলকাতার পথে হাঁটানো হলো তরুণকে, স…
  • ২৬ অক্টোবর ২০২৬
আড়াই বছর ‘জলঘোলা’র পর অবশেষে আউট ৪ হাজার কোটির হিট প্রজেক্ট…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬
যশোরে সন্তান হত্যার বিচার দাবি মায়ের, আসামি গ্রেপ্তার না হও…
  • ২৬ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে প্রতিরোধ ও সামাজিক সচেতনতার বিকল্…
  • ২৬ অক্টোবর ২০২৬