লঞ্চের ধাক্কায় নিখোঁজ শিশুর মরদেহ ৩ দিন পর ভেসে উঠল

২১ মার্চ ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৪ PM
লাশের সুরতহাল প্রতিবেদন লেখছে পুলিশ

লাশের সুরতহাল প্রতিবেদন লেখছে পুলিশ © সংগৃহীত

ঝালকাঠিতে লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (৯) মরদেহ তিন দিন পর উদ্ধার হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় শিশুটি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে নৌ পুলিশ, নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সংবাদ পেয়ে নিহত রায়হান মল্লিকের বাবা মোহাম্মদ আলী মল্লিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন রায়হানের বাবা আলী মল্লিক ও শিশুটির মা।

১৮ মার্চ সকালে প্রতিবেশী বিপ্লবের সঙ্গে মাছ ধরা দেখতে যায় শিশু রায়হান। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়। বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু রায়হান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নৌ পুলিশ আইনি ব্যবস্থা নেওয়া নিচ্ছে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬