থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

২০ মার্চ ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
ইসরাত জাহান শিরিন ও সারজিনা মিমকে আটক করে পুলিশ

ইসরাত জাহান শিরিন ও সারজিনা মিমকে আটক করে পুলিশ © সংগৃহীত

বরগুনা থানা হেফাজত থেকে প্রতারণার মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম। বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা থানার মধ্যে এ ঘটনা ঘটে।

প্রতারণা মামলায় গ্রেপ্তার আসামির নাম সোহান। তিনি পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনের জামাতা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সকাল ১০টার দিকে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছু সময় পর ওই যুবকের শাশুড়ি পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম এসে পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তারা পুলিশকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দানসহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে মামলা করে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগ: বিএনপি
কক্সবাজারে মেরিন ড্রাইভে অনুমোদনবিহীন ভবনে কউকের উচ্ছেদ অভি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নাবালিকাকে চুমু, নগ্ন করে কলকাতার পথে হাঁটানো হলো তরুণকে, স…
  • ২৬ অক্টোবর ২০২৬
আড়াই বছর ‘জলঘোলা’র পর অবশেষে আউট ৪ হাজার কোটির হিট প্রজেক্ট…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬
যশোরে সন্তান হত্যার বিচার দাবি মায়ের, আসামি গ্রেপ্তার না হও…
  • ২৬ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে প্রতিরোধ ও সামাজিক সচেতনতার বিকল্…
  • ২৬ অক্টোবর ২০২৬