উঠান থেকে শিশুকে টেনে নিয়ে গেল শেয়াল, জঙ্গলে মিলল মরদেহ  

২০ মার্চ ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
নিহত আরাফ

নিহত আরাফ © সংগৃহীত

কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আরাফ। সে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে শিশুটি। এ সময় উঠান থেকে একটি শিয়াল তাকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আরাফের দাদা লালু মিয়া বলেন, আমার নাতি আরাফ ইফতার শেষে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক বাড়ির পাশের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পায়। তিনি এগিয়ে যেতেই শিয়ালটি চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সবাই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে যাই। সেখানে আরাফকে মৃত ঘোষণা করেন তারা।  

আরাফের বাবা লিংকন বলেন, আমি রমজান আসলেই বাসায় ইফতার করি। সন্ধ্যায় আমি স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ইফতার শেষে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই। আমার এমন দিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সবাই আমার মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9