সাবেক এমপি প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

১৬ মার্চ ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
চিকিৎসা নিতে এসে অবরুদ্ধ সাবেক এমপির মেয়ে

চিকিৎসা নিতে এসে অবরুদ্ধ সাবেক এমপির মেয়ে © সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে এসে অবরুদ্ধ হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত।  

আজ রোববার (১৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পর শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা তাকে অবরুদ্ধ করেন। পরে তাদের সঙ্গে স্থানীয় কিছু ছাত্র-জনতা যোগ দেয়।  

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, ‘ভোর ৭টার দিকে আমরা তথ্য পাই, প্রাণ গোপাল দত্তের মেয়ে অফিসে এসেছেন। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতেই আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাকে রুমে রেখেছি এবং শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম জানান, ‘একদল ছাত্র-জনতা ক্যাম্পাসের ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি টিমও সেখানে গেছে।’

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬