রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

১৫ মার্চ ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ধূমকেতু এক্সপ্রেস ও লাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ

ধূমকেতু এক্সপ্রেস ও লাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশ পিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস। 

স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, ধূমকেতু বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা।  কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে।  ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬