কুষ্টিয়ায় তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৫ মার্চ ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে তামাকের ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষিপাড়ার ঝন্টু দাসের স্ত্রী।

পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যান। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙতে গিয়ে মরদেহ দেখতে পান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মধ্যে ওই নারীর মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬