শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

১৪ মার্চ ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
আয়েশা সিদ্দিকা রুপালী

আয়েশা সিদ্দিকা রুপালী © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রুপালী তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।

পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, আয়শা আক্তার রুপালীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬