গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১২

১৩ মার্চ ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
বাস ও ট্রাকের সংঘর্ষ

বাস ও ট্রাকের সংঘর্ষ © টিডিসি ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাস ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: সংঘর্ষ
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬