ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

১২ মার্চ ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
মো. মাজেদ হাওলাদার

মো. মাজেদ হাওলাদার © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ভিমরুলের কামড়ে মো. মাজেদ হাওলাদার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মো. পনু হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন এবং অবসরের পর নিজ বাড়িতেই বসবাস করতেন।

নিহতের ভাই রফিকুল ইসলাম জানায়, বুধবার দুপুর ১টার দিকে মাজেদ হাওলাদার বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন। এ সময় মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়লে ক্ষুব্ধ ভিমরুলের ঝাঁক তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬