কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী

১২ মার্চ ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
নিখোঁজ তরুণীর মোছাঃ রুবিনা

নিখোঁজ তরুণীর মোছাঃ রুবিনা © সংগৃহীত

রাজধানীর বাড্ডায় এক মানসিক রোগী তরুণী চিকিৎসার জন্য কবিরাজের কাছে যাওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (৭ মার্চ ) রাত ১১টার দিকে উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকার ‘বাড্ডা দাওয়াখানা’ নামে কবিরাজ মোহাম্মদ রেজাউলের বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণীর নাম মোছাঃ রুবিনা (২৪)। তার বাবা মোঃ হযরত আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেয়ের মানসিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার স্ত্রী উত্তর বাড্ডায় রোজাউল করিরাজ নামে এক কবিরাজের বাড়িতে যান। সেখানে কবিরাজ চিকিৎসার ওষুধ আনতে বলেন। হযরত আলীর স্ত্রী ওষুধ আনতে বাইরে গেলে ফিরে এসে দেখেন, রুবিনা (তার মেয়ে) সেখানে নেই। তার সঙ্গে থাকা দুই নারীও নিখোঁজ। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।  

রুবিনার বাবা হযরত আলী বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মেয়ের গায়ের রং ফর্সা, উচ্চতা পাঁচ ফুট, মুখ গোলাকার। নিখোঁজের সময় হলুদ রঙের সালোয়ার-কামিজ পরা ছিল।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে, তবে সেখানে রুবিনাকে দেখা যায়নি। কবিরাজের বাড়ির ভেতরের সিসিটিভির কোনো রেকর্ড পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘আমরা আশপাশে খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই ব্যক্তি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন এবং ঝাড়ফুঁক করেন। নিখোঁজ তরুণীর সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে।’

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কবিরাজ মোহাম্মদ রেজাউল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মেয়েটির সন্ধান পাওয়া গেলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করেন মেয়ের পরিবার।

মেয়েটির বাবা মোঃ হযরত আলী (৬২), পিতা: মোঃ আবুল হোসেন, মাতা: মোসাঃ হাজেরা খাতুন, ঠিকানা (বর্তমান), গ্রাম সারুলিয়া, ইউনিয়ন/ওয়ার্ড- ৬৮, খানা ডেমরা, জেলা- ঢাকা মোবাইল নং- ০১৮১২০৮৩৮২৪।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9