নেত্রকোনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১২ মার্চ ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© ফাইল ফটো

নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির সামনের পুকুর থেকে সুনু মিয়া (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার উত্তরহাটি এলাকার একটি পুকুর থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে গোসল করতে গিয়ে সুনু মিয়া আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। পরে বুধবার সকালে পুকুরের পানিতে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।  

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, সুনু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9