পাবনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

১২ মার্চ ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
নিহত মজিরন খাতুন

নিহত মজিরন খাতুন © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে মজিরন খাতুন  (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভাঙ্গুড়া রেলগেটের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিরন খাতুন পাবনার ফরিদপুর উপজেলা চিতুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

জানা গেছে, মজিরন খাতুন পাবনার ফরিদপুর উপজেলা চিতুলিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে পার্শ্ববর্তী থানায় চাটমোহরে বাবার বাড়ির যাওয়ার সময় ভাঙ্গুড়া রেলগেটের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক: শিবির সভাপতি

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৭টার পর সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে মজিরন চাটমোহরের দিকে যাচ্ছিলেন। অপর প্রান্ত থেকে আসা একটি মালবাহী ট্রেন এলে সেটিতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই নারীর লাশ করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শা…
  • ২৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬